1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ রোনালদোর মালিকানা গুঞ্জন নিয়ে ফুটবল বিশ্বে উত্তাপ | Boishakhi Online

ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড: নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।

 

আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে।

ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দক্ষিণ রেলওয়ে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।

মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এটি ছিল একটি পর্যটন ট্রেন। ঘটনার সময় ট্রেনটি মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান।

সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026