1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর দারুসসালাম থানা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন। নিহতের নাম শাহ আলম। সংঘর্ষে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে দারুসসালাম সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে ইসলাম ও নাবিল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

সংঘর্ষে আহত শাহ আলমকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় শাহ আলমের।

এ ঘটনায় ইসলাম গ্রুপের দুই জনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। নাবিল স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এবং ইসলাম স্বেচ্ছাসেবক লীগ দারুসসালাম থানার সাবেক সভাপতি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ যুগান্তরকে বলেন, কাওলায় অনুষ্ঠিত জনসভায় তাদের দুই গ্রুপের মধ্যে মৃদু ঝামেলা হয়। এর জের ধরে এলাকায় এসে রাত ১০টার দিকে নাবিল খান গ্রুপের লোকেরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আক্রমণ করে ইসলাম গ্রুপকে।

এসময় নাবিল গ্রুপের শাহআলম নামে একজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ইসলাম গ্রুপের দুই জনকে আটক করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026