1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই

মোড়ে মোড়ে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানী ঢাকায় কোরবানি শেষে গরিব-অসহায় মানুষের মাঝে মাংস বণ্টস করেছেন অনেকেই। সেসব মাংস সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছেন কেউ কেউ। দাম কম হওয়ায় ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সোমবার (১৭ জুন) দুপুরের পর রাজধানীর লালবাগ, বংশাল, কারওয়ান বাজার, বাবুবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা যায় কোরবানির মাংস।

যেখানে বাজারের দামের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে গরু ও ছাগলের মাংস।
কারওয়ান বাজারে কোরবানির মাংস বিক্রি করা জয়নাল বলেন, ‘শহরের বিভিন্ন স্থান থেকে পশুর মাংস, মাথা, পা, হাড় সংগ্রহ করে বিক্রি করছি। কম দামে পাওয়ায় নিম্ন আয়ের অনেক মানুষ মাংস কিনছে।’

আরেক বিক্রেতা জাকের আলী বলেন, ‘বাজারে প্রতি কেজি গরুর মাংস কিনতে গেলে দাম নেয় ৮০০-৯০০ টাকা।

সংগ্রহ করা এসব মাংস মাত্র ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি করছি। মাংসের পাশাপাশি ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে ভুঁড়ি।’
নোমান নামের এক ক্রেতা বলেন, ‘কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। বাজারেও মাংসের দাম চড়া।

তাই ঈদের দিন মাংস খাওয়ার আশায় রাস্তার পাশ থেকে মাংস কিনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ক্রেতা বলেন, ‘প্রতিবছরই কোরবানির সময় রাস্তার ধারে মাংস বিক্রি হয়। এখানে কম দামে মাংস পাওয়া যায়। যা দিয়ে পরিবারের সবাই একবেলা পেট ভরে গরুর মাংস খেতে পারি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026