1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কী ঘটেছিল কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় আজ | Boishakhi Online ৫০ হাজার টাকা বেতনে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন যেভাবে বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় ‘নার্ভাস’ পুরো দল বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

তার অভিযোগ, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার নির্বাচনী ক্যু’য়ের শিকার হয়েছেন তিনি।

ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বোলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে অবস্থিত ওপা-লকা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজ থেকে নামছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছানোর পর সেনেটর ফ্লাভিও বোলসোনারো নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি করেছেন। ব্রাজিল থেকে পালানো কথাও অস্বীকার করেছেন।

ব্রাজিলের রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থি নেতা লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হওয়ার মঙ্গলবার দেশ ছেড়ে পালান তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে তাকে বহনকারী উড়োজাহাজ থেকে পরিবারসহ নামার পর তিনি নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলার নির্বাচনী ক্যু’য়ের শিকার হয়েছেন তিনি। ওই নির্বাচনে লুলা ৪০ লাখেরও বেশি ভোটে জয় পেয়েছেন।

নিজ দেশের সুপ্রিম কোর্ট তাকে তার পাসপোর্ট জমা দিতে বললেও এই আদেশ মানতে অস্বীকার করেন তিনি। এরপর দেশ থেকে পালিয়ে মায়ামিতে হাজির হন।

রয়টার্স জানায়, বোলসোনারো তাকে এই যাত্রাটি সম্পন্ন করতে সাহায্য করার জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে এবং তাকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রের প্রবেশের ভিসা দেওয়ায় ও স্বাগত জানানোয় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মায়ামিতে পৌঁছানোর পর এক্সে পোস্ট করা প্রথম উন্মুক্ত চিঠিতে বোলসোনারো নিজেকে ‘নির্বাচিত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেন। এরপর এই চিঠিটি ডিলিট করে দিয়ে আরেকটি চিঠি পোস্ট করে সেখানে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি করেন।

এই চিঠিতে তিনি বলেন, “আমি শুধু আমার ছয় কোটি ভোটারকে না, ব্রাজিলের জনগণকে বলতে চাই যে, আমিই নেতা। ওই অপরাধীরা যারা ব্রাজিলের নির্বাচন চুরি করেছে, তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের অংশ যা একটি স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে।”

বোলসোনারো যুক্তরাষ্ট্রের গিয়ে এসব বললেও নির্বাচনে লুলার জয়কে স্বীকৃতি দিয়েছে ব্রাজিলের ফেডারেল নির্বাচনী আদালত, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবং বোলসোনারোর নিজের রাজনৈতিক দল।

ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান কাসিও নুনিস মার্কিন্স এক বিবৃতিতে বলেছেন, ব্রাজিলের নির্বাচন আইনগত ও সাংবিধানিক সব বিধিবিধান পুরোপুরি মেনে অনুষ্ঠিত হয়েছে।

বোলসোনারো নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি করেছেন, এই বিষয়ে যুক্তরাষ্ট্রে জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য জানাতে চান সাংবাদিকরা, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন, আগের মতো শুধু বলেন, “এটি খুব অদ্ভুত একটি নির্বাচন ছিল।”

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026