1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

শুধু বৈধ আয়ে পাচারের টাকা ফেরতের সুযোগ : এনবিআর চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার যে সুযোগ দেওয়া হয়েছে তা শুধু বৈধ উপার্জনকারীদের জন্য। প্রকৃত অর্থে কালো টাকার মালিকদের এই সুযোগ দেওয়া হয়নি।

রবিবার (৭ আগস্ট) সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় পাচারের অর্থ ফেরত আনার সুযোগ দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

একইসঙ্গে গত অর্থবছরের রাজস্ব পরিস্থিতি এবং চলতি বছরের আদায় বাড়ানোর কার্যক্রম তুলে ধরেন তিনি। এ সময় রাজস্ব বোর্ডের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

রহমাতুল মুনিম বলেন, বাজেটে পাচারের টাকা ফেরত আনার সুযোগ দেওয়া নিয়ে পত্রিকায় অনেক সমালোচনা হয়েছে। সেজন্য এর একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল।

তিনি উল্লেখ করেন, কেউ যদি বিদেশে টাকা জমা রাখেন বা কোনও বৈধ আয় থাকে, তবে সেই টাকা দেশে আনলে তিনি লাভবান হবেন। আমরা তাদের জন্য এ সুযোগ রেখেছি। এজন্য তাদের কোনও প্রশ্ন করা হবে না। কেউ তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইবে না। এই টাকা দেশে এলে অর্থনীতির মূল স্রোতে যুক্ত হবে। ফলে বিনিয়োগ বাড়বে ও রাজস্ব আদায়ে গতি বাড়বে।’

তিনি বলেন, অর্থ ফেরত আনার এমন সুযোগ দিয়ে বিশ্বের অনেক দেশ ভালো ফল পেয়েছে।

এ বিষয়ে ইতিবাচক প্রচারের জন্য মিডিয়াকে অনুরোধ করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকার মালিকের সংখ্যা কম। যারা বৈধভাবে আয় করে তারাই বেশি।

রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ বলেন, ‘আসলে এটাকে কালো টাকা বলা যায় না। অনেকের অপ্রদর্শিত আয় আছে। তিনি দেশের বাইরে টাকা রেখেছেন। কিন্তু কোনও কারণে রিটার্নে তা দেখাতে পারেননি। তাদের জন্য বাজেটে সুযোগ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026