1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সংসদ অধিবেশনে আগ্রহ কম তরুণ এমপিদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪৬ বার দেখা হয়েছে
জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে আগ্রহ কমেছে অপেক্ষাকৃত তরুণ এমপিদের। একাদশ জাতীয় সংসদে উপস্থিতি থেকে শুরু করে আইন প্রণয়নসহ সংসদ কার্যক্রমে সরকারি ও বিরোধীদলের প্রবীণ এমপিদের অংশগ্রহণ তরুণ এমপিদের তুলনায় বেশি বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা।
গত তিন বছরে (সংসদের পঞ্চদশ অধিবেশন পর্যন্ত) ১৫৭ কার্যদিবসে এমপিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ দিন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন-২৮-এর সৈয়দা রুবিনা আক্তার।
সবচেয়ে কম মাত্র ৫ দিন সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান। তবে সরাসরি নির্বাচিত ও সংরক্ষিত আসনের নারী এমপিদের উপস্থিতি ছিল সবচেয়ে সন্তোষজনক। তাদের বেশিরভাগেরই সংসদে উপস্থিতি ৯৭ দিন থেকে ১৩৭ দিন পর্যন্ত।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিগত সংসদগুলোতে বিশেষ করে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে অপেক্ষাকৃত তরুণ এমপিদের অধিবেশন কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলক বেশি ছিল। বর্তমান সংসদে প্রবীণ এমপিদের অধিবেশনে উপস্থিতির হার বয়সে তরুণ বা প্রথমবার এমপি হয়েছেন তাদের চেয়ে অনেক বেশি। বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026