1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ২৪৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পাথর বোঝাই ট্রাককে পেছন থেকে পিকআপ ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ ৫ জানুয়ারি শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদি আজকের পত্রিকাকে বলেন, ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ফলবোঝাই একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা তিনজনই আটকা পড়েন। খবর পেয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026