1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারি, তবে ক্ষতিপূরণ নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হক। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন অমিত হাসান।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। কনকাশন নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন ধরা পড়লে অন্তত সাত দিন খেলা থেকে দূরে থাকতে হয় একজন ক্রিকেটারকে। সেই বাধ্যবাধকতার কারণেই দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না মুমিনুলকে।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করলেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪২ রানে। জবাবে ২৪৫ রান করা ক্যারিবীয়রা ১৭০ রানের লক্ষ্য পেরিয়ে যায় মাত্র দুই উইকেট হারিয়ে। তাতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। ৫ নভেম্বর শুরু হবে সিলেট টেস্ট।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026