1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ | আন্তর্জাতিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী সামরিক জোট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথি মিলিশিয়ারা দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়।

হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026