1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঘাড়ের সমস্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে স্টিভেন স্মিথ খেলতে না পারায় অনেক গুঞ্জন ছড়াচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঘাড়ের সমস্যা কি এতটাই গুরুতর যে এমন গুরুত্বপূর্ণ টেস্ট খেলতে পারবেন না? স্টিভেন স্মিথের চোট নিয়ে এরকম সংশয়-সন্দেহের একটা রেশ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। প্রশ্ন তুলছেন কেউ কেউ, কেউ তাকাচ্ছেন বাঁকা চোখে। তবে সেই সংশয়ের মেঘ এখন কেটে যাওয়ার পালা। পরীক্ষায় স্পষ্ট হয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের চোটের ধরন।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগের টেস্টের চতুর্থ দিনে ঘাড়ে প্রথম ব্যথা অনুভব করার পর স্ক্যান করিয়ে স্মিথের ঘাড়ের সারভাইকাল ফ্যাসেট জয়েন্টে চোট ধরা পড়েছে। সেই কারণেই কেপ টাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলছেন না দলের সফলতম ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আগের টেস্টে গেবেখায় প্রথম ইনিংসে ওই সমস্যার পর দ্বিতীয় ইনিংসে স্মিথকে ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে। দল কেপ টাউনে পৌঁছানোর পর গত শুক্রবার স্মিথের স্ক্যান করা হয়। সারভাইকাল ফ্যাসেট জয়েন্ট হলো ঘাড়ের প্রতিটি কশেরুকার পেছনে অবস্থিত ছোট ছোট অস্থিসন্ধি, যা নড়াচড়া নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে কাজ করে।

যদিও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্যাট কামিন্স দুজনেই আশা প্রকাশ করেছিলেন যে, কেপ টাউনে স্মিথকে পাওয়া যাবে, কিন্তু চূড়ান্ত টেস্টের আগে অনুশীলনে তিনি ক্রমাগত সমস্যায় ভুগতে থাকেন এবং ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেন, ম্যাচটি তিনি খেলবেন না।

দ্বিতীয় দিনের খেলা শেষে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়, “গত সপ্তাহে গেবেখায় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে স্টিভ স্মিথ ঘাড়ে ব্যথা অনুভব করেন। পরবর্তী এমআরআই পরীক্ষায় তার সারভাইকাল ফ্যাসেট জয়েন্টে আঘাত নিশ্চিত হয়। এই কারণে এবং তার সীমিত নড়াচড়ার জন্য তিনি চলতি টেস্টে অংশগ্রহণের জন্য অনুপযুক্ত ছিলেন। চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের টেস্ট সিরিজে তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফিরবেন বলে করা হচ্ছে।”

নিউ জিল্যান্ড সিরিজের আগে স্মিথ ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। চার ম্যাচের সিরিজটি শুরু আগামী ৯ই ডিসেম্বর পার্থে। তার অবস্থার উন্নতির ওপর নির্ভর করে, শেফিল্ড শিল্ডের একটি ম্যাচ খেলার সুযোগ তিনি পেতে পারেন। নিউ সাউথ ওয়েলসের দুটি ম্যাচ শুরু ১১ই নভেম্বর (সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে) এবং ২২শে নভেম্বর (কুইন্সল্যান্ডের বিপক্ষে), দুটিই হবে সিডনিতে।

স্মিথের অনুপস্থিতিতে এই টেস্টে জশ ইংলিসকে তড়িঘড়ি করে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং ৫ নম্বরে ব্যাটিংযে পাঠানো হয়। স্মিথের পজিশন চার নম্বরে ব্যাট করেন অবশ্য ক্যামেরন গ্রিন। চোট কাটিয়ে ফিরে তিনি ৬৫ রানের ইনিংস খেলেন। স্মিথের জায়গায় সুযোগ পেয়ে ১১১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসে দলকে লিড এনে দেন ইংলিস।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026