1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বার্সেলোনায় কাটানো সময় মেসির জন্য ‘অল্প কথায় প্রকাশ করা কঠিন’ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে দীপু মনি ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে ৩০ দেশে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ হুথি হামলায় রিয়াদে নিহত একজন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬

হুথি হামলায় রিয়াদে নিহত একজন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহটি বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১০ অক্টোবর বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হন শাহেদ। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটটি শাহেদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে শুক্রবার সকালে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি ছিলেন। শাহেদ তাঁদের একজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026