1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

১৩৭৬৮ রেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ২২০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড ১৩৭৬৮ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২০ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪০৬৭ নমুনা পরীক্ষায় ১৩৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026