1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

৩৮ ঘণ্টা পর এনআইডি সেবা চালু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুরোদমে চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গত মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভার বন্ধ রাখে ইসি। এতে ব্যাংক, বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭১টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। এ ছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইসি জানায়, বুধবার দুপুর ২টায় সার্ভার চালু করা হবে। তবে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সার্ভার পুরোপুরি চালু হয়নি। কেবল ইসির সঙ্গে চুক্তিভুক্ত ১৭১টি পার্টনার সার্ভিসের সংযোগগুলো সচল করা হয়েছে।

নির্বাচন কমিশনের এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন বলেন, পার্টনার সার্ভিসের সংযোগ চালু হয়েছে। রাতেও রক্ষাণাবেক্ষণের কাজ চলে। আজ সকালে পুরোপুরি চালু হয়।

এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘কখনো শাটডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটি আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যেকোনো সময় শাটডাউন হতে পারে। যেখানে তথ্যভাণ্ডার থাকে সেখানে সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকলে সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অধিকার সবার থাকে।’

উল্লেখ্য, এনআইডি সার্ভারে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটারের তথ্য রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026