1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের টুর্নামেন্টটি।

এবারের এনসিএলে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। ৭ রাউন্ডের লড়াই শেষ হবে ১৭ নভেম্বর।

সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবে দলগুলো। পরদিন ম্যাচপূর্ব আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেবে ক্রিকেটাররা। ৩ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।

প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ৩ থেকে ৬ অক্টোবর। এরপর দ্বিতীয় রাউন্ড ১০–১৩ অক্টোবর, তৃতীয় রাউন্ড ১৭–২০ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২৪–২৭ অক্টোবর, পঞ্চম রাউন্ড ৩১ অক্টোবর–৩ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৭–১০ নভেম্বর এবং শেষ রাউন্ড ১৪–১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের বিশ্রাম, ভ্রমণ ও অনুশীলনের জন্য তিন দিন করে বিরতি রাখা হয়েছে।

এনসিএলের এবারের আসর দিয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ১ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর থেকেই ম্যাচ প্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026