নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে অফিস বিয়ারার হিসেবে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদে ফের রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
ঢাকা ট্যাক্সেস বার হল রুমে শুক্রবার বিটিএলএ এর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) মো. মুসা, ঢাকা বিভাগের শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
এডিশনাল সেক্রেটারি জেনারেল হিসেবে আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হিসেবে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।
ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের জাহাঙ্গীর আলম খান, চট্টগ্রাম বিভাগের সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।
নবনির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন,“আমাকে দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএ এর প্রেসিডেন্ট নির্বাচিত করায় সম্মানিত ট্যাক্স ল'ইয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান,মর্যাদা, দায়িত্ব এবং অর্জন সব কিছুই সারা দেশের ট্যাক্স ল'ইয়ার্সদের প্রাপ্তি বলে আমি মনে করি।
“আমার দীর্ঘ পেশাজীবনের শেষ প্রান্তে এসে প্রিয় সহকর্মী ট্যাক্স ল'ইয়ার্সদের কল্যাণে নিজেকে অভিভাবক হিসেবে উৎস্বর্গ করব ইনশাআল্লাহ। দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সম্মানিত সব সদস্যবৃন্দের সহযোগিতা চাই।”
মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি
তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য
চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন
আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী