1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

৩৪৬ রানে থামল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

স্বীকৃত সব ব্যাটারদের ফিরিয়ে কাজটা গতকালই সেরে রেখেছিল আফগানিস্তান। তাদের অপেক্ষা বাড়াচ্ছিলেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। লেজের ব্যাটারদের ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করতে আজ খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফগানদের।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন ৩১৭ রান করা সফরকারীরা আজ স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে আর ২৯ রান।

ব্যাটিং সহায়ক উইকেটে প্রত্যাশিতভাবেই বাংলাদেশের শুরুটা হয়েছিল উড়ন্ত। তাতে মনে হচ্ছিল এই ইনিংসে সাড়ে চারশ কিংবা ৫০০ রান করা তাদের জন্য সময়ের ব্যাপার। অবশ্য দারুণ শুরুর পর খেই হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। সেট হয়েও মিডলঅর্ডাররা উইকেট দিয়ে আসায় গতকালই অলআউটের পথে ছিল শান্তরা। কিন্তু তাইজুল ও নাঈম শেষ বিকেলে আর কোনো বিপদ হতে দেননি। ৩১৭ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

নাঈমের সঙ্গে নবম উইকেটে ৩০ রান যোগ করেন ৪ রানে ফেরেন তাইজুল। তাইজুলের বিদায়ের পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। ইবাদত হোসেন ইয়ামিন আহমদজাইয়ের বলে জিয়াউর রেহমানের হাতে ধরা পড়লে অলআউট হয় অতিথিরা। ৪ বাউন্ডারিতে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিস খেলেন তানজিদ হাসান তামিম। ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি। তার আগে উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামকে নিয়ে ১২৪ রান এনে দেন তামিম। সাদমান ফেরেন ৬৭ রান করে। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে তাঁর অবদান ৬০ রান। মুমিনুল ৩৯ রানে ইয়ামিনের শিকার হন।

নিজেদের ইনিংসে প্রথম ২ উইকেট জুটিতেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। পরের ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে তারা। ২৯ রান করে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক শান্ত। রানের খাতা খুলতে পারেননি মুশফিকুর রহিম।

মেহেদী হাসান মিরাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে ব্যাটিং বিপর্যয় সামাল দেন লিটন দাস। মিরাজ ২৪ রানে ইসমত আলমের বলে বোল্ড হওয়ার আগে এই জুটিতে স্কোরবোর্ডে জমা পড়ে ৬২ রান। তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করে ৫৩ রানে আউট হন লিটন।

৮২ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম। ইয়ামিনের শিকার ৩টি; ৭৯ রান দেন এই পেসার। ২০ রান দেওয়া ইসমতের ঝুলিতে গেছে ২ উইকেট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026