1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

জাকারিয়া ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি নিযুক্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্যাটি জাকারিয়া। দীর্ঘদিন ধরে তিনি ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। নির্বাচনি প্রচারে সহযোগিতার পাশাপাশি বর্তমানে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছেন জাকারিয়া।

শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জাকারিয়াকে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। এ সময় তার প্রতি আস্থা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুরু থেকেই জাকারিয়া তার বিশ্বস্ত ও মেধাবী সমর্থক।

ট্রাম্প লেখেন, ‘তার সমর্থনের রেকর্ডে কোনো দাগ নেই।’ তিনি আরও বলেন, জাকারিয়া ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের একজন নিবেদিত সমর্থক। নতুন দায়িত্বে তিনি যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জাকারিয়া মালিবুর পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তার লিংকডইন প্রোফাইলে এ তথ্য উল্লেখ রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে মুখপাত্র হিসেবে স্বল্প সময়ের জন্য কাজ করেন তিনি। পরে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারেও সহযোগিতা করেছেন তিনি।

জাকারিয়াকে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়ার খবর প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস।

ট্রাম্পের রাজনৈতিক আন্দোলন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর প্রতি জাকারিয়ার সমর্থন তার প্রকাশ্য বক্তব্যেও উঠে এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক পোস্টে-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে নিজের জিমে ট্রাম্পের সমর্থনে লেখা টুপি পরা নিয়ে অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। জাকারিয়ার দাবি, জিমের মালিক তাকে টুপিটি না পরার অনুরোধ জানিয়েছিলেন।

এর প্রতিবাদে তিনি লেখেন, বামপন্থীদের সন্তুষ্ট করতে তিনি কখনোই ট্রাম্পের টুপি খুলবেন না। তার মতে, জিমের দরজায় বাক্‌স্বাধীনতা শেষ হয়ে যায় না।

গত আগস্টের শেষ দিকে ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য ছিল। সেই পদে জাকারিয়াকে বেছে নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প তার ঘনিষ্ঠ সমর্থককে প্রশাসনের গুরুত্বপূর্ণ যোগাযোগের দায়িত্বে আনছেন।

নতুন প্রেস সেক্রেটারি হিসেবে জাকারিয়া গণমাধ্যম, মার্কিন জনগণ ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কীভাবে কাজ করেন, এখন সেটিই দেখার বিষয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026