1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই তৈরি হবে দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটি: ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দল, নতুন মুখ আলিস রমজানে দেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস

লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দল, নতুন মুখ আলিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে অধিনায়ক হিসেবে থাকবেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২৯ বর্ষী আলিস আল ইসলাম। ত্রিদেশীয় সিরিজ দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকছেন তিনি। লিটন দাসের সাথে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়। এছাড়া টপঅর্ডার ব্যাটার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত। এ সিরিজেও থাকবেন মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। পেস ও স্পিন অ্যাটাকের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মো. সাইফউদ্দিন। স্পিন আক্রমণে থাকবেন মিরাজ, তানভীর ইসলাম এবং অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম। সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে। পরের ম্যাচটি হবে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। দুই ম্যাচে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026