1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই আবু ধাবিতে বাংলাদেশের হতাশার দিন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই তৈরি হবে দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটি: ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার বা সামনের চাকা খুলে যাওয়ায় জরুরি পদক্ষেপ নিতে হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘নোজ গিয়ারে’ সমস্যা দেখা দিলেও শেষমেশ নিরাপদে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘ড্যাশ-৮’ উড়োজাহাজটিতে সমস্যা দেখা দেওয়ার পরই অবশ্য শাহজালাল বিমানবন্দরে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার বা সামনের চাকা খুলে যাওয়ায় জরুরি কোনো পদক্ষেপ নিতে হয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজি৪৩৬’ ফ্লাইটের নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা দেখা দেয়। এতে জরুরি অবতরণের পরিস্থিতি সৃষ্টি হয়।

“পরে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণের মাধ্যমে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি ৭৮ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে দেড়টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজটি পৌঁছানোর কথা ছিল দুপুর আড়াইটায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, পাইলট দুপুর ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি পরিস্থিতির কথা জানান। তখন উড়োজাহাজটি আনুমানিক ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরবর্তীতে এরিয়া কন্ট্রোল ঢাকা টাওয়ারকে অবহিত করে।

জরুরি বার্তা পাওয়ার পরপরই ঢাকা টাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি, মার্শালিংয়ের প্রস্তুতিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। এর ফলে উড়োজাহাজটি ৩টা ৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।”

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বিমানের সিইও কাইজার সোহেল আহমেদ, শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026