1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার পর যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) হামলার পর বিমানবন্দরটি খালি করে দেওয়া হয় এবং সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। আঞ্চলিক দুই কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা এ তথ্য জানান। বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সরাসরি তাঁদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে হবে। এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি। পরে মেঝেতে তিনি একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ১২টিরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে। তবে এ ঘটনায় সৌদি সরকারের মিডিয়া অফিস এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে, একই বিমানবন্দরে হামলায় পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই ঘটনার দুই দিন পর আবারও বিমানবন্দরটিতে হামলার খবর পাওয়া গেল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট প্রতিবেশী ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর গত এক সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। আগের কয়েকটি হামলার দায় স্বীকার করলেও শনিবারের হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুতিরা। রিয়াদের বাসিন্দা আহমেদ সাইয়েদ জানিয়েছেন, তিনি রাজধানীতে অন্তত দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি রাজধানীতে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ। এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও নিজেদের হাব বিমানবন্দর থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরে হামলা ও ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। https://t.co/IpjRJgsmCB — مطار الملك خالد الدولي (@KKIASA) October 10, 2026

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026