হালনাগাদ তথ্য পাওয়া গেলে বিমানের দাপ্তরিক ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে তা প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফলে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট ‘বিজি৩৩৯’ এবং ‘বিজি৩৪০’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতে থাকবে।
এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান কর্তৃপক্ষ সক্রিয়ভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং এসব ফ্লাইটের পুনঃনির্ধারণ বা অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত তথ্য রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিমান বলেছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটতম বিমান বিক্রয় অফিসে যেতে পারেন।
হালনাগাদ তথ্য পাওয়া গেলে বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বিলা হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো
অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস
তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন
তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর