1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির জ্বালানি খাতের বাড়তি চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা

ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৯ জেলায় বাস চলাচল শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত 'চাপ কমাতে’ দক্ষিণাঞ্চলগামী ১৯টি জেলার বাসের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্পে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে এ টার্মিনাল উদ্বোধন করা হয় বলে ডিএমপিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ডিএমপি বলছে, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

গেল ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ সিদ্ধান্ত হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে।

এর ফলে ঢাকার ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা ডিএমপি ট্রাফিক বিভাগের।

গেল ৩ অক্টোবর ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছিলেন, যানজট নিরসনের অংশ হিসেবে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।

তিনি বলেছেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।

রাজউকের মাধ্যমে সেখানে আরো প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এরমধ্যে সোমবার সেখানে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধনের খবর দিল ডিএমপি।

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

রবীন্দ্র প্রতিকৃতিতে কালির পোঁচ: সংস্কৃতির দেয়ালে বিভাজনের দাগ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026