1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী নতুন ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির জ্বালানি খাতের বাড়তি চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

৩ দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ ও রিয়াদের মধ্যে চলাচলকারী মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ হাজার ৪৩১ যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের সংখ্যা নয়টি থেকে বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। একই ভাবে, আগে জানানো ৩ হাজার ১২ জনের পরিবর্তে এখন ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৩১ হয়েছে।

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার পর গত শনিবার থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় রোববার বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে বাংলাদেশ ও সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যাহত হয়।

গত এক সপ্তাহে অন্তত পাঁচবার হামলার শিকার হয়েছে রিয়াদ বিমানবন্দর।

ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও রিয়াদগামী হাজারো যাত্রী ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026