1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: সিএনএন সমুদ্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চায় সরকার: নৌমন্ত্রী সরকারি বাসা বরাদ্দে অনলাইনে আবেদন সেবা চালু আজারবাইজানে সিকা সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ দলের ওয়াকআউট সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে: বোর্ডের বিজ্ঞপ্তি বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫, ৭৭৯ যাত্রী

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতে গুরুত্বারোপ করেন তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয় সংসদ ভবন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন বৃহস্পতিবার বিকালে পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার তথ্য দিয়েছেন তার সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গন পরিদর্শনকালে সুরক্ষিত এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।

“জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রেখে প্লাজা এবং সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।”

এর আগে বিকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে আসেন। তিনি সংসদ প্রাঙ্গণের মাঠ, বাগান এবং লেক পাড়সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধানমন্ত্রী সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন ও গাছপালার সঠিক পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের হুইপ এবিএম আশরাফউদ্দিন নিজান ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন।

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026