1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অপতথ্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০ হুতিদের হামলায় প্রেসিডেন্ট প্রাসাদে নিহত ৫, কেমন আছেন প্রধানমন্ত্রী? রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান ভিতিনিয়া আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব গোপালগঞ্জে ষষ্ঠী পূজায় শুরু দুর্গোৎসব বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি আজ বিশ্ব বস দিবস

অপতথ্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপতথ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার রাজনীতি করে উল্লেখ করে মিল্লাত বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে দিনরাত কাজ করছে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে, তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।’

আন্তর্জাতিক অঙ্গনে সরকারের প্রতি সমর্থন রয়েছে দাবি করে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে ট্রাম্প বাংলাদেশের তৈরি পোশাকখাতের ভূয়সী প্রশংসা করেছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপণ যন্ত্র, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা বিতরণ করেন মন্ত্রী।

এর আগে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বৃক্ষমেলা ২০২৬’ উদ্বোধন করেন এবং চারা রোপণ শেষে উপস্থিত সবার কাছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার দোয়া চান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026