1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, একই সময়ে বিএনপিকে ঘিরে ১,১৫৮টি এবং বর্তমান সরকারকে ঘিরে ৪৫১টি অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সাংবাদিকতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও সেগুলোর গ্রহণযোগ্যতা ও সত্যতা নিয়ে সবসময়ই প্রশ্ন থাকে। এ কারণে মানুষ এখনো গুরুত্বপূর্ণ খবরের সত্যতা যাচাই করতে দায়িত্বশীল মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করে।

তিনি আ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তার ঘটলেও এর সঙ্গে দায়িত্বহীন আচরণও আশঙ্কাজনক হারে বেড়েছে। এর বিপরীতে দায়িত্বশীল সাংবাদিকতা এখনো মানুষের মনে আস্থা ধরে রেখেছে। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো চাঞ্চল্যকর খবর দেখার পর সেটি সঠিক কি না, তা নিশ্চিত হতে টেলিভিশন ও প্রতিষ্ঠিত সংবাদপত্রের খবরের সঙ্গে তা মিলিয়ে দেখে।

অপতথ্য প্রতিরোধে আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালেহ শিবলী বলেন, অপতথ্য ও গুজব মোকাবিলায় একটি কার্যকর আইন থাকা প্রয়োজন। তবে সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইন প্রণয়ন বা প্রয়োগের ক্ষেত্রে যেন কোনোভাবেই সাংবাদিকতার স্বাধীনতা বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। সময়ের প্রয়োজনে আইনের যথাযথ সংশোধন, সংযোজন বা পরিবর্তনের সুযোগও রাখা উচিত।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হচ্ছে যা সত্য, তা তুলে ধরা। সরকারের ভালো উদ্যোগগুলোর ইতিবাচক দিক যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি কোথাও অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে সেটিও সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে হবে। তবে কোনো বিচ্ছিন্ন অনিয়মকে কেন্দ্র করে সামগ্রিক উদ্যোগের ইতিবাচক অর্জনগুলোকে আড়াল করা উচিত নয়।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের এসব মৌলিক মূল্যবোধ রক্ষায় গণমাধ্যমকর্মীদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

এ সময় ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধাসহ কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল আমিন আজাদ, সুমন চৌধুরী ও আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026