1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

গত মার্চে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার দায়ে স্পেন ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) ২০ হাজার ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছিল। বিশ্বকাপ প্রস্তুতিমূলক গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে স্পেনের কিছু সমর্থক 'যে লাফায় না সে মুসলিম' বলে দুবার আপত্তিকর স্লোগান দেয়।

দ্বিতীয়বার এই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের মাইকে সমর্থকদের সতর্ক করা হয় এবং স্কোরবোর্ডে যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সতর্কবার্তা প্রদর্শন করা হয়। স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল, যিনি নিজে একজন মুসলিম, সে সময় সমর্থকদের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। এই স্লোগানকে সম্পূর্ণ অসম্মানজনক ও অসহনীয় আখ্যা দিয়ে জড়িতদের 'অজ্ঞ ও বর্ণবাদী' বলে মন্তব্য করেছিলেন তিনি।

ঘটনার পরদিনই তদন্তে নামে স্প্যানিশ পুলিশ এবং পরবর্তীতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্পেন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করে।

শুনানিতে স্প্যানিশ ফেডারেশন যুক্তি দিয়েছিল যে 'মুসলিম' শব্দটি কোনো অপমানজনক বা নিন্দনীয় শব্দ নয়। তাই এটিকে বর্ণবাদ ও বৈষম্য সংক্রান্ত অনুচ্ছেদ ১৫-এর পরিবর্তে রাজনৈতিক বা ধর্মীয় বার্তা সংক্রান্ত অনুচ্ছেদ ১৭-এর আওতায় বিচার করা উচিত।

তবে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি এই যুক্তি সরাসরি নাকচ করে দেয়। ফিফা জানায়, বৈষম্য প্রমাণ করার জন্য সরাসরি কোনো গালি দেওয়ার প্রয়োজন নেই; বরং কোনো শব্দকে যখন কাউকে হেয় করতে, কটাক্ষ করতে বা হীনম্মন্য বোঝাতে অপমানজনকভাবে ব্যবহার করা হয়, তখন সেটিও বৈষম্যের আওতায় পড়ে।

ফিফা স্পেন ফুটবল ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন দর্শকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026