1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধ: সরকারি উদ্যোগে ‘নির্ভরতা কমিয়ে’ সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

টাইব্রেকারে ৬-৫ গোলে জয়, চ্যাম্পিয়ন চকদুর্গা বেলগাড়ী একাদশ

রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১১:৩০

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে কৈচড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকদুর্গা বেলগাড়ী একাদশ।

শুক্রবার বিকেলে বগুড়ার কৈচড় বিট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে গোল করে। পরে টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয় নিশ্চিত করে চকদুর্গা বেলগাড়ী একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়ায়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে কে এম খায়রুল বাশার, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত।

ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য চকদুর্গা বেলগাড়ী একাদশের বায়েজিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা পরিচালনা করেন শাহীন। সার্বিক পরিচালনায় ছিলেন কামাল হোসেন।

আয়োজকেরা জানান, তরুণদের মাঠমুখী করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/9032-20261017

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026