1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় চ্যানেল দুটির সম্প্রচার করে দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ মে) রাত ১০ টার পর থেকে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবারও চ্যানেল দুটি চালু করে দেওয়া হবে।

nagad
তিনি জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।

বিসিএসসিএল চেয়ারম্যান জানান, অন্যান্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।

জানতে চাইলে এসএ টিভির একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি এসেছিল।কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল। তবে ইন্টারনেটে তাদের সম্প্রচার অব্যাহত আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026