1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’ ঢাকার আশেপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের ৯ তলা থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীর নাম বিদীপ্ত শিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, 'আমরা শুনেছি, সেই শিক্ষার্থী ব্যক্তিগত কিছু কারণ, ডিপ্রেশন এসব থেকেই লাফ দিয়েছিল। তবে বিষয়টি কতটা সঠিক তা এখনই বলা যাচ্ছে না। সেই শিক্ষার্থী সুস্থ হলে আমরা সম্পূর্ণ ঘটনা জানতে পারব।' তিনি আরও জানান, বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ রয়েছেন।

জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ জানান, ভবন থেকে পড়ার পর ওই শিক্ষার্থী নিচে একটি টিনের চালার ওপর পড়েন, যার কারণে ভাগ্যক্রমে তার মাথায় কোনো আঘাত লাগেনি।

তিনি আরও বলেন, 'এক্স-রে, ইসিজি, এমআরআইসহ সবগুলো রিপোর্ট ভালো আছে। কোনোরূপ ফ্র্যাকচার পাওয়া যায়নি এখন পর্যন্ত।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026