1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতারণার অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে থাকবে যেসব সুবিধা ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য চাইলো ঢাকা ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ন্যাশনাল স্ট্যান্ডার্ড বিতরণে প্রধানমন্ত্রী ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৫ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর উদ্যোগে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর পক্ষে মুহিত আনোয়ার চৌধুরী। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বি.এস.এস. (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জনকারী একজন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক’ প্রদান করা হবে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও প্রাক্তন উপাচার্য। বিশ্ববিদ্যালয় ও নৃবিজ্ঞান বিভাগের উন্নয়নে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কল্যাণে তার এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার পরিচয় বহন করে। এ ধরনের ট্রাস্ট ফান্ড মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করাই এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অধ্যয়ন ও গবেষণায় উৎকর্ষ অর্জনের প্রতিযোগিতা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিশ্ববিদ্যালয় তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। শিক্ষক হিসেবে এখনো তিনি শ্রেণিকক্ষে পাঠদান উপভোগ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, অধ্যাপক হাসান আল শাফী, দাতা পরিবারের সদস্য লাকী নাসরিন, সিনিয়র আইনজীবী মো. জাফরুল্লাহ চৌধুরী, মুহিত আনোয়ার চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026