আগামী ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ সোমবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত অমর একুশে বইমেলা-২০২৭ আয়োজনের সময় নির্ধারণ করা হয়।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.