1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

এয়ার ইন্ডিয়ার ডেটা সার্ভারে সাইবার হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪২২ বার দেখা হয়েছে

ডেটা সার্ভারে সাইবার হামলার কথা জানিয়েছে ভারতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। এতে বিশ্বে সংস্থাটির ৪৫ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন। খবর বিবিসির।

পাসপোর্ট, টিকিটের তথ্য ও ক্রেডিট কার্ডের তথ্য চুরির আশঙ্কায় আছেন গ্রাহকেরা।

এয়ার ইন্ডিয়া বলছে, যে সার্ভার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তাতে ক্রেডিট কার্ডের নিরাপত্তার তথ্য, সিভিভি অথবা সিভিসি নম্বর ছিল না। তবে কারা সাইবার হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

স্টার অ্যালিয়েন্স নেটওয়ার্কের সদস্য এয়ার ইন্ডিয়া। সংস্থাটি বলছে, ২০১১ সালের ২৬ আগস্ট ও ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত তথ্যে এই হামলা চালানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে সব গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলতে আহ্বান জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া বলছে, তাদের সিস্টেমে পরবর্তী সময়ে আর কোনো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা যায়নি।

২০১৮ সালে হামলার কারণে চার লাখেরও বেশি গ্রাহকের ব্যক্তিগত ও ক্রেডিট কার্ডের তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজকে দুই কোটি ডলার জরিমানা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026