1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৫ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ৫ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ২ হাজার ৮১ দশমিক ৭৫ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ১ হাজার ৭৯ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৫৩৭ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির শেয়ারদর বেড়েছে এবং ২৮৪টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৮ লাখ ৫৫ হাজার ১৫৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭৫৩টি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026