1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর উত্তরার মণ্ডপে ত্রিবেদী: ‘সব মানুষের একই জাত, এটা ভাবলে সমস্যাই থাকে না’ ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেক্সাসে ফুটবল ম্যাচের আগে দড়ি বেয়ে নামতে গিয়ে বিমানবাহিনীর সদস্যের মৃত্যু ভারত দলে ফেরার আশা ছাড়ছেন না শামি কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি ম | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার কর্ণফুলী রূপান্তর চরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রবাসী মায়ের দোয়া ফুটবল একাদশকে ১–০ গোলে পরাজিত করে শুভসূচনা করে বুটিশ এফসি। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দলটি। সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ওয়াহিদ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান। সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ আলী আপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দীন, ওসমান গণি, সাইফুল ইসলাম রানা, শাহআলম, সালমান সাঈদ, রিয়াজুল ইসলাম, তাফসির প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য ইমরান খান, আবু বরাত এবং আতিকুর রহমান সানি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026