1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার ‘মোটেও ভালো মনে হচ্ছে না’, সাকার চোট নিয়ে চিন্তিত আর্তেতা সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে এ চিত্র দেখা গেছে।

আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ১৬৬। এ স্কোর লাল চিহ্নিত ক্যাটাগরিতে পড়ে, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ২৫২। এটি বেগুনি বা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৩৯।

তালিকায় যথাক্রমে ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই, ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে কলকাতা এবং ১৬৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026