1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধানসহ ১১ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রয়টার্স, বিবিসি সূত্রে এতথ্য জানা যায়।

শুক্রবার (২১ মে) এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে।

শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। যেখানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পরই বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনা প্রধান, তার সহকারীসহ ১১ জন নিহত হয়েছেন।

এ নিয়ে গেল গেল তিন মাসের মধ্যে নাইজেরিয়ায় তিনটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো।

চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন আতাহিরুকে। নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026