1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বর্ষাকালে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে

প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আমেজ। ভ্যাবসা গরম কাটিয়ে শুরু হয়েছে বৃষ্টি। তবে প্রতিটি ঋতুতে ত্বকের নানারকম সমস্যা দেখা দেয়। বর্ষাও এর ব্যতিক্রম নয়। এ কারণে বর্ষাকালেও ত্বকের আলাদা যত্ন নেওয়া জরুরি।

বর্ষার মধ্যেও নিজের সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত কিছু বিষয় অনুসরণ করা উচিত। যেমন-

সানস্ক্রিন এড়িয়ে যাবেন না

অনেকেই মনে করেন বৃষ্টির দিনে সানস্ক্রিনের প্রয়োজন হয় না। কিন্তু প্রকৃতপক্ষেই এটি ভুল ধারণা। মেঘলা দিনের অর্থ এই নয় যে আপনার ত্বক সূর্যের বেগুনি রশ্মি থেকে নিরাপদ। এ কারণে বাইরে বের হওয়ার আগে সানস্ত্রিন লাগাতে ভুলবেন না।

আর্দ্রতা বজায় রাখুন

পানি ত্বকের প্রতিটি সমস্যার জন্য সেরা ওষুধ। সুতরাং বর্ষার রুটিনেও এই ওষুধটি অন্তর্ভুক্ত করা উচিত। প্রতি দিন কমপক্ষে ২ লিটার পানি পান করুন। এতে ব্রণ এবং ফুসকুড়ির মতো সমস্যা কমবে।

ঘরোয়া প্রতিকার পদ্ধতি বেছে নিন

প্রসাধনী পণ্যগুলির পরিবর্তে ঘরোয়া বিভিন্ন সামগ্রী ত্বকের প্রতিকারের উপাদান হিসাবে বেছে নিন। এজন্য ঘরেই স্ক্রাবার, ক্লিনজার এবং টোনার তৈরি করতে পারেন। এমনকি মুলতানি মাটি দিয়েও অনেকেই মাস্ক তৈরি করে ফেলতে পারেন।

ন্যূনতম মেকআপ

যেহেতু বর্ষা মেকআপ ধুয়ে ফেলতে পারে, তাই মেকআপ ছাড়াই বাইরে বেরোনো ঠিক হবে। তবে চাইলে ওয়ারটারপ্রুফ মেকআপ ব্যবহার করতেই পারেন। কিন্তু মেকআপ করলেও তা যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026