1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এসময় ১০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২৫ জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সিন্ধুর ঘোটকি জেলার ধারকি শহরের কাছে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রাইতি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
ঘোটকি পুলিশের এসএসপি ওমর তোফায়েল বলেছেন, ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্টে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। চিকিৎসক ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026