1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় এবারো হযরত শাহজালাল (রহ.) মাজারে ওরস মোবারক উদযাপন হচ্ছে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে সুরক্ষায় এবারো হযরত শাহজালাল (রহ.) মাজারে ওরস মোবারক উদযাপন হচ্ছে না। গত বছর ৭০১তম ওরস মোবারক উদযাপন হয়নি।

এরই ধারাবাহিকতায় এবার ৭০২তম ওরস মোবারক উদযাপন হচ্ছে না।
স্বাস্থ্যবিধি বিবেচনায় নিয়ে ওরস মোবারক স্থগিতের বিষয়টি শনিবার (১২ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন হযরত শাহজালাল (রহ.) মাজারের সরেকওম মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান।

তিনি বলেন, ১১ ও ১২ জুলাই শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। যে কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। ফলে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন মাজার কর্তৃপক্ষ।

মাজার সেক্রেটারি সামুন মাহমুদ খান বলেন, ৭০০ বছরের ইতিহাসে এই দ্বিতীয়বারের মতো শাহজালাল মাজারের ওরস হচ্ছে না। মুক্তিযুদ্ধের বছরও এখানে ওরস হয়েছে। কিন্তু এবার তা করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আমরা প্রথমে ভক্ত-অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষার জন্য ওরস আয়োজন করতে চেয়েছিলাম। গত সপ্তাহেও লোক সমাগম ছাড়া মাজারের লাকড়ি তোড়া উৎসবও করেছি। কিন্তু ওইদিন দেখা যায়, কাউকে না বললেও অনেক লোকই মাজারে জড়ো হয়ে যান।

ফলে ওরসের আয়োজন করলেও ভক্তদের উপস্থিতি ঠেকানো যাবে না। এ কারণে প্রথমবারের মতো এবার এ মাজারের ওরস হচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026