1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

৯ পাতাওয়ালা গাছের দাম ১৬ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

গাছটি ঘরে রাখার। পাতা আছে নয়টি। এটি বিক্রি হয়েছে ১৬ লাখ ৪০ হাজার টাকায় (১৯ হাজার ২৯৭ মার্কিন ডলার)। নিউজিল্যান্ডের নিলামের ‘সাইট ট্রেড মি’–তে গাছটি বিক্রি হয়েছে। খবর সিএনএনের।

নিউজিল্যান্ডে বিক্রি হওয়া এ গাছের নাম র‍্যাফিডোসফোরা টেট্রাসপারমা। এ জাতের গাছ এখন বিশ্বজুড়েই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার দক্ষিণাঞ্চল গাছটির আবাস।

র‍্যাফিডোসফোরা টেট্রাসপারমা নামের গাছটির বিশেষত্ব হলো এ গাছের পাতাগুলো দেখে মনে হয়, কেউ কেটে ফেলেছে। আর ১৬ লাখের বেশি টাকায় বিক্রি হওয়া গাছটির পাতার আরেকটি বিশেষত্ব হলো এর পাতার রং কয়েক ধরনের। ফলে এটি দেখতে বেশ বিচিত্র। আর কয়েক রঙের পাতাওয়ালা র‍্যাফিডোসফোরা টেট্রাসপারমা বেশ বিরল।

নিলামের মাধ্যমে গাছটি বিক্রি হয়েছে। গতকাল রোববার রাতে এর নিলাম শেষ হয়েছে। ট্রেড মি নামের নিলাম প্রতিষ্ঠানের মুখপাত্র মিলি সিলভেস্টার সিএনএনকে বলেন, ‘আমাদের নিলাম সাইটে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ঘরে রাখার গাছ এটি।’ তিনি বলেন, গাছটি ১ হাজার ৬০০ জনের পছন্দের তালিকায় ছিল। তাদের সাইটে দেখা হয়েছে ১ লাখ ২ হাজার বার। নিলামের শেষ কয়েক মিনিটে এটির দাম হু হু করে বেড়ে যায়। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত যে নিউজিল্যান্ডের বাসিন্দারা ঘরে রাখার গাছ কতটা ভালোবাসে।

সম্প্রতি নিউজিল্যান্ডে ঘরে রাখা গাছের দাম বেড়েছে। ট্রেড মির হিসাব অনুসারে, ২০১৯ সালের মে মাসে এসব গাছের দাম ছিল ২৪ মার্কিন ডলার। গত মাসে তার দাম বেড়ে হয়েছে ৫৮ ডলার। মিলি সিলভেস্টার বলেন, নিউজিল্যান্ডের নাগরিকদের মধ্যে গত কয়েক বছরে নতুন একটি চল চালু হয়েছে। সেটি হলো ঘরে গাছ রাখা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026