1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজশাহীতে ধসে পড়েছে ৪ তলা ভবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে

রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবন ভেঙে পড়েছে। রোববার (২০ জুন) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেটকার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থে ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম উঠানো হয়েছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে।

এলাকাবাসী জানায়, ভবনটির মালিক ছিলেন আকতারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় এক বছর আগে তিনি মারা গেছেন। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, ভবনটি সংলগ্ন রাস্তা প্রশস্ত করবে সিটি কর্পোরেশন। ফলে ভবনটির জায়গাও চলে যাবে রাস্তায়। পাঁচতলা ভবন থাকলে বেশি ক্ষতিপূরণ পাবে, এমন চিন্তা থেকে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল।

তবে ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন দাবি করেন, ভবনটি নির্মাণে ভালোমানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। ভবনটি আগেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু কেউ সেখানে থাকত না। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছ থেকে এই ভবনটির নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা তিনি জানেন না।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, ভবনের নকশা অনুমোদন ছিল কী না, কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল, এসব তারা তদন্ত করে দেখবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026