1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

রাজশাহীর আড়ানীর মেয়রের বাড়ি থেকে অস্ত্র-মাদক ও টাকা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

রাজশাহী ব্যুরো

প্রতিপক্ষ প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় মেয়রকে না পাওয়া গেলেও তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে রাজশাহীর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেয়ায় মেয়র মুক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাত ৯টায় মনোয়ারের বাড়িতে মেয়র মুক্তার আলীর লোকেরা হামলা চালায়। এ সময় তাকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মনোয়ার থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।’

জেলা পুলিশের মুখপাত্র বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026