1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

শনিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪০০ বার দেখা হয়েছে

করোনা মহামারির মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বহির্বিশ্বের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ।

হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। সৌদির স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন এবার অনুমতি পাওয়া হজযাত্রীরা।

আরও পড়ুন:
দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা হজ করার সুযোগ পাচ্ছেন

মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত ৩ হাজার বাস। থাকছে ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও থাকছেন আরও ৩০০ স্বাস্থ্যকর্মী। হাজিদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা ছাড়া অন্য কোনো রোগ আছে কিনা তাও পর্যালোচনা করা হয়েছে। এমনকি হাজিদের খাবারেও রয়েছে ভিন্নতা। আগেভাগেই খাবার প্রস্তুত করে রাখা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ৪টি অভ্যর্থনা গেটের মাধ্যমে প্রবেশ করতে হবে কাবা শরীফে। প্রথমবারের মতো হাজী এবং তাদের সেবায় নিয়োজিত কর্মীদের জন্য অত্যাধুনিক স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে। হজে আসা ব্যক্তিদের জন্য চারটি অভ্যর্থনা কেন্দ্র আল জাইদি, আল নাসিম, আল শারায়েই এবং আল নুরিয়া গেট ছাড়া মসজিদুল হারামে অন্য কোনো স্থান দিয়ে প্রবেশের সুযোগ নেই। স্মার্ট কার্ড ছাড়া কেউ ক্যাম্পেও প্রবেশের সুযোগ পাবেন না।

আরও পড়ুন:
এবার হজের খুতবা পাঠ করবেন শায়খ আবদুল আজিজ বালিলা

আগামী ১৯ জুলাই হজ বা আরাফার দিন। এদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন আগামী মঙ্গলবার পশু কোরবানি করবেন হাজিরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026