1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

লকডাউনের মধ্যে পিকআপের ধাক্কায় ৬ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে আজ শুক্রবার ভোর থেকে। এর মধ্যেই বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট ওসি সাইদুল আনাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের বৈলতলী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ইজিবাইকটিতে যাত্রী, চালকসহ মোট সাত আরোহী ছিলেন। একজনকে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম লেন, ইজিবাইকটি ফকিরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের বৈলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ছয় আরোহী নিহত হন। ঘটনার পর ট্রাক রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করেছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026