1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

নিম্ন আদালতের বিচারকদের মাসব্যাপী কালো ব্যাজ ধারণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালসমূহের বিচারকদের কালো ব্যাজ পরিধান করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবরের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় ও ভাবগম্বীর পরিবেশে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হবে।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর‌্যন্ত সারাদেশের অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারকগণ ও সহায়ক কর্মকর্তা-কর্মচারিগণ কালো ব্যাজ পরিধান করবেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026