1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

পরীমণি ও রাজ চার দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকমাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় নায়িকা পরীমণি চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া নজরুল ইসলাম রাজ ও আশরাফুল ইসলাম দীপুকেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

গতকাল বুধবার পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে এলএসডি, আইস ও দামি বিদেশি মদসহ আটক করে র‍্যাব। এই সময়ে তাঁর বাসা থেকে আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। এর পরপরই বনানীর ৭ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করা হয় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে।

আজ বৃহস্পতিবার বিকেলে র‍্যাবের সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিজাত এলাকায় এসব পার্টিতে অংশগ্রহণকারীদের তথ্য এসেছে র‍্যাবের হাতে। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখনই খোলাসা করছেন না তাঁরা।

র‍্যাবের দাবি, রাজের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের (প্রমোদ ভ্রমণ) আয়োজন করত। দুবাই, ইউরোপ, আমেরিকাতে এ ধরনের পার্টি হতো। ঢাকা বনানী, গুলশান, উত্তরায় যেসব পার্টি হতো সেখানে ১৫ থেকে ২০ জনের দল অংশ নিত। সেখানে অভিজাত মহলের অংশগ্রহণকারীদের পছন্দের ওপর ভিত্তি করে মাদক ও নারীদের উপস্থিতি থাকত।

র‍্যাবের মুখপাত্র জানান, অনেকের নামই এসেছে তদন্তে। তবে তা উদ্দেশ্যপ্রণোদিত কি–না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026