1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

৫ম বিপিএল এর খেলোয়াড় ড্রাফটংি সরাসরি সম্প্রচার করবে জিটিভি, মাছরাঙ্গা টিভি এবং র‌্যাবিটহোল অ্যাপ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৫ম আসর শুরু হতে যাচ্ছে ২ নভেম্বর, ২০১৭। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৭ বেলা ১২ টায় খেলোয়াড় ড্রাফটংি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার হোটেল র‌্যাডিসন এর গ্র্যান্ড বলরুমে।

এবারের আসরে সর্বমোট ৭ টি দল অংশ গ্রহন করছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা এবং রংপুর থেকে। ইতিমধ্যে দলগুলো তাদের আইকন প্লেয়ারের নাম প্রকাশ করেছে। ঢাকা ডাইনামাইটসের আইকন প্লেয়ার সাকিব আল হাসান, রাজশাহী কিংসের মুশফিকুর রহিম, খুলনা টাইটানসে মাহমুদুল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসের সৌম্য সকার, কুমিল্লা ভিক্টরিয়ানসের তামিম ইকবাল, রংপুর রাইডার্সের মাশরাফি বিন মুর্তজা এবং সিলেট সিক্সার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকছে সাব্বির রহমান।

নিলামে প্রতিটি দল দেশীয় সর্বনিম্ন ১০ জন থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ জন কে কিনতে পারবে এবং ২ জন বিদেশি খেলোয়াড়কেও চুক্তি সই করাতে পারবে । এবারের আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি নিয়ম যা অনুসারে প্রতিটি দল একটি খেলায় পূর্বেকার সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়ের জায়গায় সর্বোচ্চ ৫ জনকে দলে অন্তর্ভূক্ত করতে পারবে । অপরদিকে প্রতিটি দলকে একেকটি খেলায় সর্বনিম্ন ৩ জন বিদেশি খেলোয়াড়কে দলভূক্ত করতে হবে ।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে সরাসরি সম্প্রচার করবে জিটিভি, মাছরাঙ্গা টিভি এবং বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে র‌্যাবিটহোল অ্যাপ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। উল্লেখ্য ৫ম বিপিএল এর সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026