1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ চলছে ।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে।

বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে সমাধানের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কীভাবে সহায়ক পরিবেশ তৈরি হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আলাপ-আলোচনা, ডায়লগ। ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে কথাবার্তা বলতে হবে, ডিপ্লোমেটিক এনগেজমেন্ট থাকতে হবে। সেটি আছে, আলাপ-আলোচনা হচ্ছে।’

‘তবে যেহেতু ডায়লগ এবং এনগেজমেন্ট আছে, আমরা ইতিবাচকভাবে এসব চ্যালেঞ্জের সমাধানে যেতে পারব। আমি নিশ্চিত, এর একটি ফলাফল আমরা পাব।’

সফর সামনে রেখে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ের আলোচনার মাধ্যমে সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট হবে বলেও জানান তিনি।

নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আমি এ বিষয়ে ব্রিফিং করব এবং সাংবাদিকরা সবার আগে বিষয়টি জানতে পারবেন।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, আমরা সেটাতেই যাব।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026