1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

বাংলাদেশে মধ্যবিত্তের আকার এক দশকে পাঁচ কোটি ছাড়াবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

২০৩০ সালের মধ্যে বিশ্বে মধ্যবিত্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হবে ১১তম। বর্তমানে ওই তালিকার ২৮তম অবস্থানে রয়েছে দেশটি। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোকে বাদ দিলে আগামী দশকে অন্য জনবহুল দেশগুলোর মধ্যে মধ্যবিত্ত বৃদ্ধির তালিকায় শীর্ষ তিনে থাকবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি মানুষ হবে মধ্যবিত্ত শ্রেণীর আওতাভুক্ত। শ্রেণীটির বিকাশের মাধ্যমে দেশের সেবা খাতের চাহিদা ও ভোক্তার সংখ্যা বাড়বে। একই সঙ্গে সম্প্রসারিত হবে অর্থনীতির ক্ষেত্র। সম্প্রতি ওয়ার্ল্ড ডাটা ল্যাবের পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে।

গবেষণার তথ্য বলছে, চলতি বছর একটি পরিবারে প্রতিদিন ১১ ডলার থেকে ১১০ ডলার খরচ করেছে এমন মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৭৫ কোটি। চীন ও ভারতে এ শ্রেণীর মানুষের আরো অন্তর্ভুক্তির কারণে আগামী ২০৩০ সালে মধ্যবিত্তের সংখ্যা আরো বাড়বে। তবে ২০৩০ সালের মধ্যে জনবহুল দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায় নতুন মধ্যবিত্ত যুক্ত হবে ৭ কোটি ৫৮ লাখ মানুষ। এছাড়া পাকিস্তানে ৫ কোটি ৯৫ লাখ, বাংলাদেশে ৫ কোটি ২৪ লাখ এবং ফিলিপাইনে ৩ কোটি ৭৫ লাখ মানুষ যুক্ত হবে। অন্যদিকে মিসরে ২ কোটি ৯৬ লাখ, আমেরিকায় ২ কোটি ৪২ লাখ, ভিয়েতনামে ২ কোটি ৩২ লাখ, ব্রাজিলে ২ কোটি ৬ লাখ, মেক্সিকোতে ২ কোটি ১ লাখ মধ্যবিত্ত যুক্ত হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026